Skip to content

নতুন পরিচয়ে ন্যান্সি

বিনোদন ডেস্ক ॥
সুকণ্ঠী গায়িকা নাজমুস মুনীরা ন্যান্সি। তার গাওয়া অনেক গান দর্শকের মন ভরিয়েছে। সিনেমা ও অডিওতে এখনো নিয়মিত গাইছেন তিনি। শিল্পী পরিচয়ের বাইরে এবার আরও এক নতুন পরিচয়ে সামনে আসতে চলেছেন এই গায়িকা। এবার কথাবন্ধু ন্যান্সিকে পেতে চলেছে তার ভক্তরা।

নতুন খবর হলো, গানের ভুবনের ন্যান্সি এবার হাজির হতে যাচ্ছে আরজে হয়ে। শনিবার (২৯ ফেব্রুয়ারি) রেডিও ক্যাপিটাল এফএম ৯৪.৮-এর সঙ্গে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ন্যান্সি। এ সময় উপস্থিত ছিলেন ক্যাপিটাল এফএম’র সেলস হেড শুভেন্দু সাহা, নাফিজ রেদওয়ান শান্ত, আরজে জাহান অরণ্য প্রমুখ।
ক্যাপিটাল এফএম-এ ন্যান্সি উপস্থাপিত অনুষ্ঠানটির নাম ‘লাইভ উইথ ন্যান্সি’। এখানে গান নিয়ে কথা বলবেন ন্যান্সি। নতুন নতুন অতিথিদের নিয়ে আড্ডা দিবেন শ্রোতাদের সঙ্গে।

প্রসঙ্গে ন্যান্সি, ‘আমি শুধুই গান গাই, সব সময় কথা বলি অনেক কম। রেডিও ক্যাপিটাল আমাকে যখন এই অনুষ্ঠানটি করার প্রস্তাব দেয়, আমি প্রথমে দ্বিধায় পড়ে যাই। পরবর্তিতে অনুষ্ঠান সম্পর্কে জেনে আমার অনেক ভালো লাগে এবং তাদের হ্যাঁ বলে দিলাম। গান নিয়ে কথা বলতে আমার ভালোই লাগে। আশা করছি অনুষ্ঠানটি শ্রোতাদের ভালো লাগবে।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫