Skip to content

ফটোগ্রাফারকে গাড়ি চাপা, তবুও প্রশংসিত বরুণ ধাওয়ান

বিনোদন ডেস্ক ॥
তারকাদের ঘিরে পাপারাজ্জিদের উৎসাহ-উচ্ছ্বাস নিয়ে নতুন করে বলার কিছু নেই। তারা উৎ পেতে থাকেন কোথায় কোন তারকাকে দেখতে পাওয়া যায়। আর যদি আগে থেকেই খবর থাকে কোনো নির্দিষ্ট স্থানে হাজির থাকবেন তারকা তাহলে তো ছুটোছুটি হয় চোখে পড়ার মতো। এসব করতে গিয়ে দুর্ঘটনা বা বিব্রতকর অনেক ঘটনারও জন্ম হয়।

এই যেমন এক ফটোগ্রাফারের পায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে আলোচনার জন্ম দিয়েছেন বরুণ ধাওয়ানের ড্রাইভার।

জানা গেছে, বৃহস্পতিবার রাত্রে গার্লফ্রেন্ড নাতাশা দালালকে নিয়ে পরিচালক শশাঙ্ক খৈতানের জন্মদিনে যাচ্ছিলেন বরুণ। শশাঙ্কের বাড়িতে ঢোকার মুখেই তাকে ঘিরে ধরে পাপারাৎজিরা। ঝলসে ওঠে ক্যামেরার ফ্ল্যাশ।

ভিড়ের মধ্যেই কোনোরকমে বরুণের ড্রাইভার অসাবধানে ঘটিয়ে ফেলেন ওই ঘটনা। এক ফটোগ্রাফারের পায়ের উপর দিয়ে চালান গাড়ি। পরে ওই ব্যক্তির চিৎকার শুনেই গাড়ি থেকে নেমে আসেন বরুণ। খোঁজ নেন তিনি ঠিক আছেন কী না।

বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। তবে হতে পারত এই ভেবে পাপারাৎজির উপর রেগে যান বরুণ। তিনি বিরক্তি প্রকাশ করে বলেন, ‘কবে তোমাদের ছবি তুলতে দিইনি আমি যে, এতটা হুড়োহুড়ি কর তোমরা? সব সময় পোজ দিই, যে রকমটা চাও। তাহলে কেন এমন ঝুঁকি নিয়ে ছবি তুলতে হবে।’

এদিকে গাড়ি থেকে নেমে সেই ব্যক্তির খোঁজ নেওয়ার ঘটনায় খুশি বরুণ ফ্যানেরা। হাজার হোক তারকা- পাত্তা না দিয়ে চলে যেতে পারতেন তিনি। তা করেননি। সুন্দর ব্যবহারের জন্য সোশ্যাল মিডিয়ায় নেমেছে বরুণকে নিয়ে প্রশংসার ঢল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫