Skip to content

সিঁদুর পরা ছবি পোস্ট করে তোপের মুখে নুসরাত

বিনোদন ডেস্ক ॥
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম আইডিতে দুটি ছবি শেয়ার করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। ছবিতে তার পরনে লাল শাড়ি, সিঁথিতে সিঁদুর, কপালে টিপ দেখা গেছে।

জানা গেছে, ছবিটি নুসরাতের আগামী ছবি ‘ডিকশনারি’র লুক। আর এই লুক শেয়ার করার পরপরই সোশ্যাল মিডিয়ায় তোপের মুখে পড়েন নায়িকা।

কেউ প্রশ্ন করেছেন, ‘আপনি কি মুসলিম নন?’, কেউ আবার লিখেছেন, ‘আপনি না মুসলিম।’

কেউ বলেছেন, ‘অভিনেত্রী হিসেবে তার যে কোনো চরিত্রেই অভিনয়ের অধিকার রয়েছে।’

নিখিল জৈনকে বিয়ের পরও সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের মুখে পড়তে হয়েছিল তৃণমূলের এমপি অভিনেত্রীকে।

প্রসঙ্গত, ব্রাত্য বসুর ‘ডিকশনারি’ ছবিতে নুসরাতের বিপরীতে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে। ছবিতে মোশারফ করিম, পৌলমী বসু, অর্ণ মুখোপাধ্যায়কে অভিনয় করতে দেখা যাবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫