Skip to content

বিকেলে খালেদার সঙ্গে সাক্ষাৎ করবেন স্বজনরা


বাংলাভূমি ডেস্ক ॥
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন স্বজনরা। শনিবার বিকেল সাড়ে ৩টায় তার সঙ্গে স্বজনদের সাক্ষাতের কথা রয়েছে।

চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে বেগম খালেদা জিয়ার সঙ্গে স্বজনদের সাক্ষাতের সময় দেয়া হয়েছে। এই সময় বেগম জিয়ার সঙ্গে দেখা করতে বিএসএমএমইউ হাসপাতালে যাবেন তার মেজ বোন সেলিমা ইসলামসহ পরিবারের পাঁচ সদস্য।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় যথাক্রমে ১০ ও ৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে খালেদা।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার পর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে অবস্থিত পুরনো কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়াকে রাখা হয়। বর্তমানে বিএসএমএমইউয়ের কেবিন ব্লকে চিকিৎসাধীন তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫