Skip to content

কালীগঞ্জে ৩০জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুর: কালীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে মাধ্যমিক পর্যায়ের ৩০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেছেন সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। কালীগঞ্জ উপজেলা পরিষদের অর্থায়নে এডিপির সহযোগিতায় বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে ওই ছাত্রীদের মাঝে এ বাইসাইকেল বিতরণ করা হয়।

উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ৩০টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত মেধাবী ৩০ জন শিক্ষার্থীকে দেয়া হয়েছে বাইসাইকেল।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ জুবের আলম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মতিন সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ.এম আবু বকর চৌধুরী, জেলা পরিষদে সদস্য তাসলিমা রহমান লাভলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাকসুদ-উল-আলম খান মাসুদ, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি এসএম রবিন হোসেন, সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫