Skip to content

চারটি এয়ারলাইন্স ছাড়া আজ থেকে আন্তর্জাতিক সব ফ্লাইট বাতিল

বাংলাভূমি ডেস্ক ॥
চারটি এয়ারলাইন্স ছাড়া শনিবার মধ্যরাত থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব বিমানবন্দরে আন্তর্জাতিক সব ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়েছে।

করোনাভাইরাস ঠেকাতে সরকার এ পদক্ষেপ নিয়েছে। আজ শনিবার মধ্যরাত থেকে এ ঘোষণা কার্যকর হবে।

যে চারটি এয়ারলাইন্সের ফ্লাইট চালু থাকবে সেগুলো হলো- থাই এয়ারলাইন্স, ক্যাথে প্যাসিফিক, চায়না সাউদার্ন ও চায়না ইস্টার্ন এয়ারলাইন্স।

তবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান বলেন, কেবল ওই চারটি এয়ারলাইন্সই নয়, ১০টি দেশের সব কমার্শিয়াল প্যাসেঞ্জার ফ্লাইট বাতিল করা হয়েছে।

দেশগুলো হচ্ছে- কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়েশিয়া, ওমান, সিঙ্গাপুর ও ভারত। যুগান্তর।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫