Skip to content

বিশেষ সহায়তার স্বজনদের নাম: কাপাসিয়ায় ইউপি সদস্যকে জরিমানা

আকরাম হোসেন রিপন
চীফ রিপোর্টার ॥
গাজীপুর: করোনা জনিত সংকটকালে সরকার ঘোষিত বিশেষ সহায়তা তালিকায় স্বজনদের নাম অন্তর্ভুক্ত করার অপরাধে কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ আব্দুল বাতেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার সকালে কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ ইসমত আরা বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, সরকার ঘোষিত বিশেষ সহায়তা তালিকায় উপজেলার টোক ইউনিয়নের ৩ নং ইউপি সদস্য মোঃ আব্দুল বাতেন তার ছয় স্বজনের নাম অন্তর্ভুক্ত করেছিলেন। তারা প্রত্যেকেই প্রতি মাসে ২ হাজার ৫ শত টাকা ও ২০ কেজি চাল পাওয়ার কথা রয়েছে। তালিকায় থাকা ব্যক্তিরা হলেন তার ছেলে মোঃ সাইফুল ইসলাম, ছেলের স্ত্রী মোছা. আনার কলি, সহোদর ভাই মোঃ সাহাবুদ্দিন, ভাইয়ের স্ত্রী রেনুজা খাতুন, ভাতিজা মোঃ কাউসার ও মোঃ ফারুক হোসেন। আমি গোপন সূত্রে বিষয়টি জানতে পেরে গতকাল সোমবার বিকেলে ঘটনাস্থলে যাই এবং ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইউপি সদস্য মোঃ আব্দুল বাতেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তাদের নামগুলো তালিকা থেকে বাদ দেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরে জানিয়ে দেয়া হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫