Skip to content

গাজীপুরে নতুন করে করোনায় আক্রান্ত ১২৯

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১২৯ জন। এ নিয়ে গাজীপুরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো দুই হাজার ১১৭ জনে। বৃহস্পতিবার বিকেলে গাজীপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গাজীপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত ১২৯ জনের মধ্যে গাজীপুর সিটি করপোরেশন ও সদরে ৭৭ জন, কালিয়াকৈরে ১১ জন, কালীগঞ্জে ১১ জন, কাপাসিয়ায় ১৬ জন ও শ্রীপুর উপজেলায় ১৪ জন।
এ নিয়ে কালিয়াকৈর উপজেলায় ২২২ জন, কালীগঞ্জে ১৮০, কাপাসিয়ায় ১৫০, শ্রীপুর উপজেলায় ২৩০ এবং গাজীপুর সদর উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকা মিলে ১৩৩৫ জন। বুধবার পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৪৭ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ২০ জন।

এছাড়া সর্বশেষ ১৫ হাজার ৭৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে নমুনা পাঠানো হয়েছে ৭৩০ জনের।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫