Skip to content

কালীগঞ্জে ৩টি ওয়ার্ডকে রেড জোন ঘোষণা

কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুরে ক্রমাগতভাবে বেড়েই চলেছে করোনাভাইরাস সংক্রমণের হার। সর্বশেষ তথ্যানুযায়ী জেলায় ২২ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন। করোনার হটস্পট গাজীপুরে সংক্রমণ মোকাবেলায় কালীগঞ্জ পৌরসভার তিনটি ওয়ার্ডকে রেড জোন হিসেবে ঘোষণা করেছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সংক্রমণের হার বিবেচনায় এনে জেলার কালীগঞ্জ পৌরসভার ৪, ৫ এবং ৬ নং ওয়ার্ডকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এছাড়া কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের ৭টি গ্রামকে গ্রীণ জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। রেড জোন এলাকায় সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে শুক্রবার (১২ জুন) আজ রাত ১২ টা থেকে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

সিভিল সার্জন অফিসের হিসাব মতে, জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে ২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্ত হয়েছেন দুই হাজার ১৪৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৪৯ জন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫