Skip to content

ঐশ্বরিয়ার শারীরিক অবস্থার অবনতি, হাসপাতালে ভর্তি

বিনোদন ডেস্ক ॥
করোনাভাইরাসে আক্রান্ত সাবেক বিশ্বসুন্দরী বলিউড সুপার স্টার ঐশ্বরিয়ার রায়ের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। সংবাদ সংস্থা এএনআইয়ের বরাতে এ খবর জানিয়েছে এনডিটিভি।

তাকে মুম্বাইয়ে চিকিৎসার জন্য নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

৪৬ বছর বয়সী এ অভিনেত্রীর শরীরে কিছুদিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হন। কোভিডি-১৯ সংক্রমণ রয়েছে তার একমাত্র কন্যা আরাধ্যারও ।

করোনা শনাক্ত হওয়ার পর থেকে বচ্চনদের বাড়ি জলসায় সেলফ আইসোলেশনে ছিলেন ঐশ্বরিয়া।

ঐশ্বর্য রাই বচ্চনের শ্বশুর অমিতাভ বচ্চন এবং স্বামী অভিষেকের শরীরে কোভিড-১৯ পজিটিভ ধরার পর তারা নানাবতী হাসপাতালে রয়েছে।

ফলে জলসাসহ বচ্চন পরিবারের মালিকানাধীন আরও তিনটি বাংলো বৃহৎ মুম্বাই কর্পোরেশন বা বিএমস সিলগালা করে দেয়।

তবে অমিতাভ বচ্চনের স্ত্রী জয়া বচ্চন একমাত্র কোভিড-১৯ নেগেটিভ বলে খবরে জানানো হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫