Skip to content

এবার অভিনয়ে আসছেন শেখ সেলিম

বিনোদন ডেস্ক ॥
বাংলাদেশের ইতিহাস সঠিক ভাবে তুলে ধরতে চিত্রনাট্য লিখছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

এ বিষয়টি নিশ্চিত করেছেন বড়পর্দার নন্দিত নায়িকা নিপুণ আক্তার।

টিউলিপ মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্টের ব্যানারে ইতিহাসনির্ভর এই কাজটি নির্মিত হবে বলে জানান এ নায়িকা। তবে এটি চলচ্চিত্র নাকি ওয়েব সিরিজ এই বিষয়ে এখনই কিছু বলতে চান না নিপুণ। পুরো কাজের বিষয়ে বিস্তারিত আনুষ্ঠানিক ভাবে জানা যাবে কিছুদিন পর।

গণমাধ্যমকে বলেন, সেলিম আঙ্কেল আমার বাবার বন্ধু। আব্বুর ডায়রির লেখাগুলো আমি সেলিম আঙ্কেলের সঙ্গে শেয়ার করি। তাকে বোঝানোর চেষ্টা করি, এই ইতিহাসগুলো মানুষের জানা দরকার। তালে লিখতে ও অভিনয় করতে অনুরোধ করি। অবশেষে তিনি রাজি হলেন লিখতে ও নিজের চরিত্রে অভিনয় করতে।’

এতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রও। বঙ্গবন্ধু চরিত্রে কে অভিনয় করবেন চূড়ান্ত হয়েছে। জানার জন্যও অপেক্ষা করতে হবে আরও কিছু দিন।

শেখ ফজলুল করিম সেলিম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে এবং যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ ফজলুল হক মনির ছোট ভাই। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই।

নিপুণ জানান, শেখ ফজলুল করিম সেলিম ছাড়াও বঙ্গবন্ধু পরিবারের আরেক সদস্য যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এতে অভিনয় করবেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫