Skip to content

নতুন শনাক্ত ২৬৬৮ জন, মারা গেছে ৫০ জন

স্টাফ রিপোর্টার ॥
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৬৮ জন এবং মারা গেছে ৫০ জন। ফলে ভাইরাসটিতে করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল দুই লাখ সাত হাজার ৪৫৩ জনে এবং মৃতের সংখ্যা দুই হাজার ৬৬৮ জনে পৌঁছালো।

সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আরও ১৩ হাজার ৩২৯টি নমুনা সংগ্রহ করা হয়। যার মধ্যে পরীক্ষা করা হয় ১৩ হাজার ৩৬২টি নমুনা। এ নিয়ে দেশে মোট ১০ লাখ ৪১ হাজার ৬৬১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে দুই হাজার ৯২৮ জনের মধ্যে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৫০ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৯১৪ জন। এতে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ১৩ হাজার ৫৫৬ জনে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫