Skip to content

পানিতে ডুবে গেছে ঢাকার নিউমার্কেট

স্টাফ রিপোর্টার ॥
ব্যস্ততম শহর, ঢাকার নিউমার্কেট। বছরের শুরুতে করোনার কারণে রমজানের ঈদের বাজারে বেচাকেনা ছিল না। কর্মচারীরা পানি ভেঙে কষ্ট করে এলেও মার্কেটে দুপুর ১২টা পর্যন্ত ক্রেতার দেখা মেলেনি বলে জানান দোকানিরা। কোরবানির ঈদকে সামনে রেখে বেচাকেনার আশা করলেও করোনাভীতি ও বৃষ্টির কারণে বেচাকেনা শুধু নামেই হচ্ছে। আজ মার্কেট বন্ধ না থাকলেও দেখে মনে হয় বন্ধের মতোই অবস্থা।

সরেজমিনে দেখা যায়, নিউমার্কেটের ভেতরে প্রবেশ করেছে বৃষ্টির পানি, হাঁটার রাস্তায়ও পানি, বারান্দা উপচে কোনো কোনো দোকানে প্রবেশ করেছে পানি। দোকানিরা বেচাকেনার চেয়ে বৃষ্টির পানিতে পণ্যসামগ্রী ভিজা থেকে রক্ষা করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। মার্কেটের অন্যান্য গেটের সামনে রাখা জীবানুনাশক ঘর ফাঁকা পড়ে আছে।

এক দোকানী জানান, আশা করলেও বেচাকেনা নেই।

এক দোকান কর্মচারী বলেন, বেচাকেনা না থাকায় দোকান আমাদের বেতন অর্ধেক করে দেয়া হয়েছে। ব্যবসার যে অবস্থা তাতে অর্ধেক বেতনও দিতে পারবে কি না, তা নিয়েই সন্দেহ রয়েছে।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫