Skip to content

সাহেদের বিরুদ্ধে আরেকটি মামলা করবে দুদক

স্টাফ রিপোর্টার ॥
করোনা জাল সনদ, টেস্টে প্রতারণসহ নানা অপরাধের দায়ে গ্রেফতার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমসহ চারজনের বিরুদ্ধে আরও একটি মামলা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বর্তমানে পদ্মা ব্যাংক থেকে এক কোটি টাকা আত্মসাতের অভিযোগে রোববার কমিশন থেকে ওই মামলার অনুমোদন দেয়া হয়েছে। এমন তথ্য নিশ্চিত করেছেন দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য সাংবাদিকদের।

গত ২২ জুলাই এনআরবি ব্যাংক থেকে তার হাসপাতালের নামে ঋণ বাবদ দেড় কোটি টাকা আত্মসাত ও পাচারের অভিযোগে সাহেদসহ চারজনের বিরুদ্ধে মামলা করে দুদক।

গত মামলার এজাহারে প্রতারণার মাধ্যমে ক্ষমতার ব্যবহার করে ২০১৪ সালের ৯ নভেম্বর থেকে ২০১৮ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত সময়ে এনআরবি ব্যাংক থেকে সুদসহ এক কোটি ৫১ লাখ ৮১ হাজার ৩৬৫ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫