Skip to content

স্বাস্থ্যখাতে বাইরের হস্তক্ষেপ বেশি: স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘আমাদের স্বাস্থ্যখাতে বাইরের হস্তক্ষেপ, বাইরের ইনফ্লুয়েন্সটা (প্রভাব) অনেক বেশি। এটা কমাতে হবে, এটা কমানো হলে আমরা আরো স্বাধীনভাবে কাজ করতে পারবো।’

আজ সোমবার সচিবালয়ে স্বাস্থ্য সেবা বিভাগের সঙ্গে অধীনস্থ দফতর ও সংস্থার বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) শেষে বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন।

তিনি বলেন, আমরা যেখানে অন্যায় দেখছি, সেখানে আমরা ছাড় দিচ্ছি না, এটা আপনারাও দেখছেন। দুটি প্রতিষ্ঠান অন্যায় করেছে, তাদের আইনের আওতায় আনা হয়েছে। যেখানে এটা দেখা দেবে সেখানেই আইনের আওতায় আনা হবে। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় আমাদের নজরে এসেছিল, আমরা সেখানে পদক্ষেপ নেয়ার জন্য বলেছি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, যেখানে যেটা দেখা যাবে অন্যায়, আমরা চেষ্টা করব, এটা একবারে ফেরানো যায় না, গোটা সমাজের দায়িত্ব রয়েছে। সমস্যা এক জায়গায় না, সমস্যা সব জায়গায় রয়েছে। সব জায়গায় শুদ্ধ হওয়া দরকার।

তিনি বলেন, সাপ্লাইয়াকে যেমন অনেস্ট হতে হয় তেমনি ‘বায়ার’ কেও ‘অনেস্ট’ হতে হয়। আমরা যারা বিভিন্ন পর্যায়ে কাজ করি, তাদেরও আমি বলবো ইন্টারফেয়ারেন্সটা কম করা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫