Skip to content

সব আদালত খুলে দেয়ার দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার ॥
সুপ্রিম কোর্টসহ সারাদেশে সব আদালত খুলে দেয়ার দাবিতে সুপ্রিম কোর্টে আইনজীবীদের কর্মসূচি অব্যাহত রয়েছে।

জুন থেকে শুরু হওয়া কর্মসূচির ধারাবাহিকতায় আজ সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনের চত্বরে মানববন্ধন করেন আইনজীবীরা।

সাধারণ আইনজীবী ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচিতে অর্ধশত আইনজীবী অংশ নেন। আগেও তারা একই দাবিতে মানববন্ধনসহ বিক্ষোভ মিছিল, প্রধান বিচারপতি বরাবর আবেদন এবং প্রধান বিচারপতির বাসভবনমুখী পদযাত্রাও করেন।

মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তৃতায় আইনজীবীরা বলেন, সারাদেশের সব কিছু চলছে কিন্তু আদালত বন্ধ। এতে বিচারপ্রার্থী জনগণ ও আইনজীবীরা বঞ্চিত হচ্ছেন, এভাবে চলতে পারে না।

সাধারণ আইনজীবী ঐক্য পরিষদের আহ্বায়ক মমতাজ উদ্দিন মেহেদী বলেন, আইনজীবী ও বিচারপ্রার্থী জনগণের সঙ্গে তামাশা করা হচ্ছে। অবিলম্বে সুপ্রিম কোর্টসহ সারাদেশে নিয়মিত আদালত খুলে দিতে হবে।

মেহেদী সুপ্রিম কোর্টের কতিপয় আইনজীবীদের উদ্দেশ্য করে বলেন, দালালি বাদ দিয়ে সাধারণ আইনজীবীদের কাতারে আসুন। অন্যথায় ঈদের পর আপনাদের কক্ষে তালা ঝুলানো হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫