Skip to content

মানবিক বাংলাদেশ সোসাইটির উদ্যোগে গাজীপুরে ঈদ উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার ॥
ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে মানবিক বাংলাদেশ সোসাইটি গাজীপুর মহানগরের উদ্যোগে পথচারীদের মাঝে টিশার্ট ও মাস্ক বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় মহানগরের রাজবাড়ী রোডের রাণী বিলাসমনি সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে ঈদ উপলক্ষে রিক্সাচালক, ভ্যানচালক, দুস্থ্য পথচারীদের মাঝে টিশার্ট, মাস্ক ও সংগঠনের প্রচারপত্র বিলি করা হয়েছে।

মানবিক বাংলাদেশ সোসাইটি গাজীপুর মহানগরের সাধারণ সম্পাদক মুক্তা ইসলাম (ইভা) এসব বিতরণ করেন। এ সময় ইভার সাথে সংগঠনের অন্যান্য কর্মীগণ উপস্থিত ছিলেন।

ইভা বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিভিন্ন শ্রেণী পেশার অসহায় দুস্থ্যদের মাঝে মানবিক বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে প্রায় এক’শ জন মানুষের মাঝে এসব উপহার বিতরণ করা হয়েছে। পাশাপাশি করোনা ভাইরাস সংক্রমণে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সচেতন থাকতে উদ্ধুদ্ধ করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫