Skip to content

গাজীপুরে গহীন বনে প্রতিবন্ধী কিশোরীর লাশ

সাদিকুর রহমান
স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কের ভিতরে খালের পানিতে এক প্রতিবন্ধী কিশোরির লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের বাগবাড়ি বাজার সংলগ্ন বঙ্গবন্ধু সাফারি পার্কের প্রাচীরের প্রায় এক কিলোমিটার উত্তরে বনের ভিতর খালের পানিতে ওই প্রতিবন্ধী কিশোরির লাশ পাওয়া গিয়েছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, নিহত প্রতিবন্ধীর নাম যুথি। পিরুজালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের কেন্দ্রীয় ঈদগা মাঠ সংলগ্ন আলমের মেঝো কন্যা। যুথি জন্মগত বুদ্ধি প্রতিবন্ধি ছিল। সে গত রবিবার বিকেল ৪ টা থেকে নিখোঁজ ছিল। তাকে খুজতে বিভিন্ন মসজিদে মাইকিং ও খোঁজাখুঁজি চালানো হয়। অবশেষে সোমবার সকালে লাশ ভাসতে দেখে বাগবাড়ি এলাকাবাসি পুলিশে খবর দিলে, পুলিশ এসে দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

এ বিষয়ে জয়দেবপুর থানার অফিসার্স ইনচার্জ জাবেদুল ইসলাম বলেন, “যুথি প্রতিবন্ধি হওয়াতে বাড়িতে আটকে রাখা হতো, ছাড়া পেলেই দূরে চলে যাওয়ার চেষ্টা করত। এভাবেই সোমবার বিকাল ৪ টার পর থেকে পাওয়া যাচ্ছিল না। লাশের খবর শুনে আমরা লাশ উদ্ধার করি। ময়নাতদন্তে কোন প্রকার অস্বাভাবিকত্ব পাওয়া যায়নি, কোন আঘাতের চিহ্নও ছিল না।”

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫