Skip to content

দেশকে পিছিয়ে দেয়ার জন্যই বঙ্গবন্ধুকে হত্যা: ইয়াফেস ওসমান

স্টাফ রিপোর্টার ॥
‘‘দেশকে পিছিয়ে দেয়ার জন্য বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল” বলে মন্তব্য করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নবনির্মিত বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স ভবন পরিদর্শনে এসে এ মন্তব্য করেন তিনি।
রিদর্শনকালে মন্ত্রীর সাথে ছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. মনজুর রহমানসহ গণপূর্ত ও স্থাপত্য অধিদফতরের ঊর্ধ্বতন প্রকৌশলীরা।

মন্ত্রী বলেন, “নবনির্মিত বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স ভবন বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে অসাধারণ সাফল্য।’’

তিনি বলেন, “প্রকৌশলীরা সৎ চেতনা নিয়ে মাথা উঁচু করে দাঁড়ালে দেশের উন্নয়নে বিপ্লব ঘটে যাবে।’’

মন্ত্রী ১৪ তলা ভবনটির অডিটোরিয়াম, সেমিনার কক্ষ, মাল্টিপারপাস হলরুম, ক্যাফেটেরিয়াসহ অন্যান্য কক্ষ ঘুরে দেখেন। ভবনটির অনন্য স্থাপত্যশৈলী দেখে মুগ্ধ হন তিনি।

উল্লেখ্য, গণপূর্ত বিভাগের সহায়তায় এ ভবনটি নির্মানে ব্যয় হয়েছে ২২২ কোটি টাকা। প্রধানমন্ত্রীর সম্মতি পেলে ভবনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫