Skip to content

গাজীপুরে মাসব্যাপি শোক দিবসের কর্মসূচী পালনের অনুরোধ

স্টাফ রিপোর্টার ॥
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে গাজীপুর জেলা আওয়ামীলীগ।

গাজীপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন দেলু কর্তৃক প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদার সাথে স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে মাসব্যাপি বাংলাদেশ আওয়ামী লীগ বিভিন্ন কর্মসুচি গ্রহন করেছেন। কেন্দ্রীয় আওয়ামী লীগের সাথে সঙ্গতি রেখে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে গাজীপুর জেলা আওয়ামী লীগ। গাজীপুর জেলা আওয়ামী লীগের অধীনে প্রত্যেক উপজেলা ও সকল ইউনিট এবং সকল সহযোগী সংগঠনের নেতা, কর্মীদের মাসব্যাপি জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫