Skip to content

ভ্যাকসিনের সামনে আনতে রাজনৈতিক কোন চাপ নেই: ডা. ফউসি

অনলাইন ডেস্ক ॥
আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে করোনাভাইরাস প্রতিরোধে কার্যকর ভ্যাকসিন উন্মুক্ত করার আশায় রয়েছে হোয়াইট হাউস। নির্বাচনকে সামনে রেখে ভ্যাকসিন দ্রুত সামনে আনতে গবেষকদের ওপর কোনও ধরনের রাজনৈতিক চাপ নেই বলে আশ্বস্ত করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফউসি।

গতকাল বুধবার রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে ডা. ফউসি বলেন, ‘আমি নিয়ন্ত্রক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি। তারা প্রতিশ্রুতি দিয়েছেন, এ সিদ্ধান্তে রাজনৈতিক বিষয়াদিকে হস্তক্ষেপ করতে দেবেন না।’

করোনা ভ্যাকসিন উন্মুক্তকরণ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা বিস্তারিত আলোচনা করেছি। নীতিনির্ধারণ প্রক্রিয়ায় যুক্ত দায়িত্বশীল ব্যক্তিরা নিশ্চয়তা দিয়েছেন, এক্ষেত্রে সুরক্ষা ও কার্যকারিতাই প্রধান বিবেচ্য বিষয় হবে।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫