Skip to content

‘মেসিদের হারাতে এভারেস্টে চড়তে হবে’

স্পোর্টস ডেস্ক ॥

বার্সেলোনার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে মেসিদের বিপক্ষে জেতাটা অনেকটা এভারেস্টের চূড়ায় ওঠার মতো। আর এটি করতে পারলেই পরের রাউন্ডের টিকিট মিলবে বলে বিশ্বাস গাত্তুসোর।

শুক্রবার সংবাদমাধ্যমে নাপোলি কোচ বলেছেন, ‘তারা জিততে অভ্যস্ত এবং আমি জানি যখন জয়টা অভ্যাসে পরিণত হয়, তখন সবসময় জিততেই চায় সবাই। শনিবার আমাদেরকে এভারেস্টের মাথায় চড়তে হবে।’

গাত্তুসো আরও বলেন, ‘গত কয়েক মাসে আমি অনেক শুনেছি যে, বার্সেলোনা ছন্দে নেই। কিন্তু আপনি তাদের খেলা দেখলেই বুঝবেন তাদের কয়েকজন কত ভালো খেলে। আমরা জানি ম্যাচটা আমাদের জন্য অনেক কঠিন হবে। আমরা জানি, আমাদের জন্য কেমন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। জিততে হলে দুর্দান্ত পারফরম্যান্স দেখাতে হবে। হয়তো সেটাও যথেষ্ঠ হবে না।’

নাপোলির তারকা খেলোয়াড় লরেঞ্জচ ইনসিগনে পড়েছিলেন কুচকির ইনজুরিতে। তবে এখন বেশ সুস্থ আছেন বলে জানিয়েছেন কোচ গাত্তুসো। বার্সার বিপক্ষে সেরা অবস্থায়ই তাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী নাপোলি কোচ।

তিনি বলেছেন, ‘আজ (শুক্রবার) সে (ইনসিগনে) দলের সঙ্গে নিজের শতভাগ দিয়েই অনুশীলন করেছে। আমি চাই আগামীকালও যেন সে পুরোপুরি ভালো বোধ করে। যদি তা না করে, তাহলে শুরু থেকে তাকে খেলানো যাবে না। সে দলে থাকলে আমাদের জন্য অনেক বড় পাওয়া।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫