Skip to content

অবশেষে ইউটিউব চ্যানেলটি ফিরে পেলেন নোবেল

বিনোদন ডেস্ক ॥
সাইবার নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান ‘ওএলডি ম্যাক্সট্যান’- এর রিপোর্টের ভিত্তিতে কণ্ঠশিল্পী মঈনুল আহসান নোবেল ১৪ লাখ সাবস্ক্রাইবের ইউটিউব চ্যানেলটি বন্ধ করেছে ইউটিউব কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা ২৯ মিনিটে ওএলডি ম্যাক্সট্যান তাদের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানিয়েছে।

এরপর থেকে ইউটিউবে ‘নোবেল ম্যান’ নামের চ্যানেলটি আর খুঁজে পাওয়া যায়নি। তবে কয়েক ঘণ্টার ব্যবধানে আবারও নিজের চ্যানেলটি ফিরিয়ে আনতে সক্ষম হন নোবেল।

‘ওএলডি ম্যাক্সট্যান’ সে নিয়েও পোস্ট দিয়েছে। সেখানে বলা হয়েছে, ‘নোবেল ম্যান এর ইউটিউব চ্যানেল গতকাল মাস্তানের পক্ষ থেকে রিমুভ করার পর! ইউটিউব কতৃপক্ষের সাথে কথা বলে সে তার চ্যানেল ফিরিয়ে আনে! এতে কষ্ট পাওয়ার কিছুই নেই, চ্যানেল একবার ব্যাক করলে আরও একশ বার রিমুভ করতে পারবো আমরা! আবারও আপডেট শীঘ্রই আসবে।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫