Skip to content

বঙ্গবন্ধুর পাঁচ খুনি এখনও যারা জীবিত আছে: পররাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, আমাদের আশা ছিল মুজিববর্ষে বঙ্গবন্ধুর খুনিদের দেশে এনে বিচারের সম্মুখীন করবো। বঙ্গবন্ধুর পাঁচ খুনি এখনও যারা জীবিত আছে তার মধ্যে দুইজনের খবর আমরা জানি। একজন আমেরিকা আরেকজন কানাডা রয়েছে। আমাদের সকল মিশনকে সতর্ক করেছি যাতে দ্রুত খুনিদের খুঁজে দেশে আনা যায়।

আজ শনিবার সকালে মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

চীন ও ভারতের ভ্যাকসিন ট্রায়ালকে কেউ কেউ রাজনৈতিক ইস্যু বানাচ্ছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি শুনেছি চায়না একটি কোম্পানি যারা বিভিন্ন দেশে এ ধরনের গবেষণা করে। আমাদের দেশের আইসিডিডিআরবি ২৮টি দেশের প্রতিষ্ঠান। যারা কলেরা নিয়ে গবেষণা করে। তাদের মধ্যে একটা সম্পর্ক হচ্ছে। কিন্তু কেউ কেউ এটা রাজনৈতিক বিষয় বানানোর চেষ্টা করছেন। দিস ইস পিওরলি রিসার্চ। আমাদের দেশের মানুষের জন্য যদি এই ভ্যাকসিন ব্যবহার করতে হয় তাহলে সেটা নিয়ে সরকার চিন্তা করবে। এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের খুব বেশি ভূমিকা নেই।

এ সময় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মেহেরপুরের জেলা প্রশাসক ডা. এম মুনসুর আলম খান, পুলিশ সুপার এসএম মুরাদ আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫