Skip to content

ভারতের সঙ্গে আমাদের মধুর সম্পর্ক, নাড়ির সম্পর্ক: আবদুল মোমেন

স্টাফ রিপোর্টার ॥
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, আমাদের বিজয় মানে ভারতের বিজয়, আমাদের উন্নয়ন মানেই হচ্ছে ভারতের উন্নয়ন। কারণ ভারতের সঙ্গে মুক্তিযুদ্ধের সময় থেকেই মধুর সম্পর্ক, নাড়ির সম্পর্ক।

তিনি বলেন, ভারতের সঙ্গে এ সম্পর্ক ছিন্ন হবার নয়। ভারতের সঙ্গে ইতিমধ্যে পানিচুক্তিসহ বিভিন্ন চুক্তি সম্পন্ন হয়েছে। ছোটখাট কিছু বিষয় আছে। আওয়ামী লীগ সরকারের প্রতি বিশ্বাস রাখুন, অনেক উন্নয়ন হয়েছে আরও উন্নয়ন দেখতে পাবেন।

আজ শনিবার মেহেরপুরে মুজিবনগর স্মৃতিসৌধ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা প্রত্যাশা করছি এ বছরই বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে জড়িত একজনকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় নিয়ে আসতে সক্ষম হবো। এর আগেও একজনকে ফিরিয়ে আনতে পেরেছি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫