Skip to content

করোনায় সুস্থ দেড় লাখের বেশি মানুষ

স্টাফ রিপোর্টার ॥
দেশে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৭ জন কোভিড রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১ লাখ ৫০ হাজার ৪৩৭ জন।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২ দশমিক ৬২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৩৯ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ৩৫ জন ও নারী ৪ জন। এ নিয়ে মোট মারা গেলেন ৩ হাজার ৪৩৮ জন।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৬৭ জন। এ পর্যন্ত সুস্থ ১ লাখ ৫০ হাজার ৪৩৭ জন।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৭৫ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫