Skip to content

দ্বিতীয় সন্তানের মা হচ্ছেন কারিনা

বিনোদন ডেস্ক ॥
দ্বিতীয় সন্তানের মা হচ্ছেন কারিনা কাপুর। সাইফ আলী খান ও কারিনা যৌথ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রথম সন্তানের তিন বছরের মাথায় দ্বিতীয় সন্তানের বাবা-মা হচ্ছেন এই বলিউড দম্পতি। গতকাল বুধবার এক যৌথ বিবৃতিতে কারিনা ও সাইফ বলেন,আমরা দ্বিতীয় সন্তানের প্রত্যাশা করছি। আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, আমাদের সংসার আরও বড় হতে চলেছে। সবসময় আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।

কারিনা ও সাইফ দম্পতি ৩ বছর বয়সী সন্তান রয়েছে, যার নাম তৈমুর। গত কয়েকদিন ধরেই বি-টাইটে চাউর হয় যে, পতৌদি পরিবার বড় হচ্ছে।

গতকাল বুধবার সকালে কারিনার বাবা রণধীর কাপুর বলেন, যেই গুঞ্জন চলছে সেটি সম্ভবত সত্যি হতে চলেছে, যদি সত্যি হয় তবে আমি অনেক বেশি খুশি হব। প্রতিটি পরিবারেই অন্তত দুজন সন্তান থাকা উচিত, এতে করে একজন অন্যকে সঙ্গ দিতে পারে। তিনি এও বলেন, কারিনা বা সাইফ এ বিষয়ে তাকে এখনও এ বিষয়ে নিশ্চিত করেননি।

সাইফ ও কারিনা কয়েক বছর প্রেমের পর ২০১২ সালের অক্টোবরে বিয়ে করেন। ২০১৬ সালের ২০ ডিসেম্বর এ দম্পতির প্রথম ছেলেসন্তান তৈমুর আলি খানের জন্ম হয়। এখন এই দম্পতির দ্বিতীয় সন্তানের মুখ দর্শনের জন্য মুখিয়ে আছেন ভক্তরা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫