Skip to content

সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকের স্ত্রী না ফেরার দেশে

স্টাফ রিপোর্টার ॥
সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হকের স্ত্রী ইলা হক না ফেরার দেশে চলে গেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

গতকাল বুধবার রাত ৯টা ৪৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সাবেক মন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সকলের কাছে স্ত্রীর জন্য দোয়া চেয়েছেন।

জানা গেছে, ইলা হক দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। আজ বৃহস্পতিবার কালীগঞ্জের নলতায় তার জানাজা অনুষ্ঠিত হবে।

এদিকে সাতক্ষীরার জনপ্রিয় এ প্রবীণ নেতার স্ত্রী মারা যাওয়ায় শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের সর্ব স্তরের নেতৃবৃন্দ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫