Skip to content

ক্যান্সারে মারা গেলেন অভিনেত্রী লিন্ডা মাঞ্জ

বিনোদন ডেস্ক ॥
মার্কিন অভিনেত্রী লিন্ডা মাঞ্জ আর নেই। তিনি ফুসফুস ক্যান্সারের সঙ্গে পেরে না উঠে ১৪ আগস্ট মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৮ বছর। লিন্ডার মৃত্যুতে শোকাহত হলিউড।

১৯৬১ সালে নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেন লিন্ডা মাঞ্জ। বড় পর্দায় তিনি কাজ শুরু করেন মাত্র ১৫ বছর বয়সে বিখ্যাত ‘ডেইস অফ হ্যাভেন’ ছবি দিয়ে। এ সিনেমায় দারুণ অভিনয় করে প্রশংসিত হন তিনি। আসেন সবার নজরে।

এরপর একে একে ‘দ্যা ওয়ানডারস’, ‘আউট অফ ব্লু’, ‘দ্যা স্নো কুইন’র মতো জনপ্রিয় সব সিনেমা উপহার দিয়েছেন এই গুণী অভিনেত্রী।

১৯৮৫ সালে ববি গুথ্রিকে বিয়ে করেন লিন্ডা। সেই থেকে তাকে অনেকে লিন্ডা গ্রুথ্রি নামেও ডাকেন। তাদের সংসারে তিনজন সন্তান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫