Skip to content

কানাডায় বাংলাদেশের নতুন হাইকমিশনার ড. খলিল

স্টাফ রিপোর্টার ॥
কানাডায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে সরকার ড. খলিলুর রহমানকে নিয়োগ দিয়েছে। বর্তমান হাইকমিশনার তিনি মিজানুর রহমানের স্থলাভিষিক্ত হবেন। গতকাল রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

পেশাদার কূটনীতিক ড. খলিল অতিরিক্ত সচিব হিসাবে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট দেখভাল করেন। বর্তমানে মন্ত্রণালয়ের করোনা সেলের প্রধান সমন্বয়কের অতিরিক্ত দায়িত্বে রয়েছেন দীর্ঘ সময় বিশ্বস্বাস্থ্য সংস্থায় কাজে অভিজ্ঞ ড. খলিলুর রহমান।

১৯৮৫ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের ওই কর্মকর্তা দীর্ঘ কূটনৈতিক ক্যারিয়ারে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। তাছাড়া দেশের বাইরে বিভিন্ন গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্টে ছিলেন তিনি।

খলিলুর রহমান রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। পরে তিনি প্যারিসের সরবোন বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পকের ওপর স্নাতোকত্তোর এবং আন্তর্জাতিক সংস্থার ওপর এমফিল সম্পন্ন করেন। নয়া দিল্লির জহরলার নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে জনস্বাস্থ্যের ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। দুই সন্তানের জনক তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫