Skip to content

ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালে ১৩ দেশের বিরোধিতা

অনলাইন ডেস্ক ॥
ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালে তোড়জোড় চালাচ্ছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে জাতিসংঘকে চিঠি দেওয়া হয়েছে। ট্রাম্প প্রশাসনের দাবি, ২০১৫ সালের পারমাণবিক চুক্তির মারাত্মক লঙ্ঘন করছে ইরান।

তবে যুক্তরাষ্ট্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে সব নিষেধাজ্ঞা পুনর্বহাল সংক্রান্ত স্ন্যাপব্যাক ম্যাকানিজম চালু করার যে আবেদন জানিয়েছে স্থায়ী ও অস্থায়ী ১৩ সদস্য দেশ তার ঘোর বিরোধিতা করেছে।

রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ডোমিনিকান রিপাবলিক ছাড়া নিরাপত্তা পরিষদের বাকি ১৩ দেশ সংস্থাটির সভাপতির কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে তাদের বিরোধিতার কথা জানিয়েছেন।

এসব দেশ বলছে, যুক্তরাষ্ট্র ২০১৮ সালে পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে যাওয়ার কারণে দেশটি এই সমঝোতা বা নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবের ধারাগুলো ব্যবহারের অধিকার হারিয়েছে।

চীন-রাশিয়াও বলেছে, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের আবেদন জানানোর কোনো অধিকার যুক্তরাষ্ট্রের নেই।

ইরান বলেছে, যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদে স্ন্যাপব্যাক ম্যাকানিজমের আবেদন জানালে আরেকবার অপমানিত হবে। গত সপ্তাহে ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য জাতিসংঘে আমেরিকা যে প্রস্তাব উত্থাপন করেছিল তা নাকচ হয়ে গেছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫