Skip to content

‘পিএসজিতে নেইমারের সঙ্গে মেসি-রোনালদো?

স্পোর্টস ডেস্ক ॥
নেইমারের সাবেক এজেন্ট তিনি।ি তার কথাকে যারা অবিশ্বাস্য ভেবে উড়িয়ে দেবেন, তাদের উদ্দেশ্যে করেই যেন রিবেইরো বললেন-ঠাট্টা করছি না!

মেসি, রোনালদো, নেইমার এক ক্লাবে। এ কি স্বপ্নেও সম্ভব নাকি? রিবেইরো মনে করেন, স্বপ্নকে সত্য করার আর্থিক সামর্থ্য আছে পিএসজির মত ক্লাবের। মালিক যে কাতারের স্পোর্টস ইনভেস্টমেন্ট গ্রুপের চেয়ারম্যান ধনকুবের নাসের আল খেলাইফি!

বার্সেলোনায় সেই সুখের দিন আর নেই লিওনেল মেসির। আর্জেন্টাইন খুদেরাজের দলবদলের গুঞ্জন এখন ইতিহাসের সবচেয়ে জোরালো অবস্থানে।

জুভেন্টাসে ক্রিশ্চিয়ানো রোনালদো ভালোই ছিলেন। কিন্তু নতুন কোচ আন্দ্রে পিরলো যোগ দেয়ার পর পর্তুগিজ যুবরাজও নতুন ঠিকানার খোঁজে। জুভরাও দামি রোনালদোকে বিক্রি করে কিছু কামাতে চায়।

যার দলবদল প্রায় অবশ্যম্ভাবী হয়ে পড়েছিল, সেই নেইমার এখন পিএসজিতেই সবচেয়ে সুখী। প্রথমবারের মত দলটি চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে, নেইমারকে তারা কেন ছাড়বে?

রিবেইরো মনে করেন, এমন পরিস্থিতিতে ব্রাজিলিয়ান সুপারস্টারের পিএসজি ছাড়ার প্রশ্নই ওঠে না। বরং দলবদলের চিন্তায় থাকা মেসি-রোনালদোর নতুন ঘর হতে পারে এই পিএসজিই। আর পিএসজির মত ক্লাব চাইলে সেটি মোটেই অসম্ভব নয়।

তিনি বলেন, ‘নেইমার সুখেই আছে। আমার মনে হয় পিএসজিতে সে অন্তত আরও দুই বছর থাকবে। এখন কোনো সন্দেহ না রেখেই বলতে পারি, নেইমারের বার্সেলোনায় ফেরার চেয়ে মেসির পিএসজিতে যোগ দেওয়া সহজ। মেসি এবং রোনালদো? ঠাট্টা করছি না, পিএসজি মালিকের অর্থনৈতিক শক্তিকে আপনি হেলাফেলা করতে পারবেন না।’

একটা সময় পিএসজি ছাড়তে চেয়েছিলেন নেইমার। বার্সেলোনা তাকে অনেকভাবেই কিনতে চেয়েছে। এমনকি রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জনও উঠেছিল। তবে এখন সময় বদলে গেছে বলেই মনে করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সাবেক এজেন্ট।

রিবেইরো বলেন, ‘একটা সময় ছিল যখন চোটের কারণে সে কষ্টে থাকত। তখন সে চেয়েছিল বার্সেলোনায় ফিরতে বা রিয়াল মাদ্রিদে যেতে। কিন্তু এখন নয়। তাকে দেখলেই বুঝতে পারবেন সে পিএসজিতে কত সুখে আছে।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫