Skip to content

চ্যাম্পিয়নস লিগের মৌসুম সেরা ২৩ জনের দলেও নেই রোনালদো

স্পোর্টস ডেস্ক ॥
স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সময় উয়েফা চ্যাম্পিয়নস লিগে (ইউসিএল) অনেকটা একক আধিপত্য ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর। রিয়ালকে হ্যাটট্রিক চ্যাম্পিয়নস লিগ জেতানোর অন্যতম কারিগর ছিলেন তিনি। দলকে জেতানোর পাশাপাশি রোনালদো নিজেও ভাসতেন ব্যক্তিগত সাফল্যে।

এছাড়া রানার্সআপ প্যারিস সেইন্ট জার্মেই ও এবারের মৌসুমে চমক দেখানো আরবি লাইপজিগ থেকে সুযোগ পেয়েছেন ৩ জন করে খেলোয়াড়। চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ থেকে নেই কোনো খেলোয়াড়। তাদের চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা থেকে জায়গা পেয়েছেন শুধুমাত্র লিওনেল মেসি।

গত দুই মৌসুমে ঠিক নিজের সেরা ফর্মের ছাপ রাখতে পারেননি মাঠে রোনালদো। যে কারণে ২০১৯-২০ মৌসুমের ২৩ জনের স্কোয়াডেও জায়গা হয়নি এ পর্তুগিজ তারকার।

২০১৯-২০ চ্যাম্পিয়নস লিগের সেরা দল

গোলরক্ষক: ম্যানুয়েল নয়্যার (বায়ার্ন মিউনিখ), ইয়ান অবলাক (অ্যাটলেটিকো মাদ্রিদ) ও অ্যান্তনিও লোপেজ (অলিম্পিক লিয়ন)।

ডিফেন্ডার: আলফনসো ডেভিস (বায়ার্ন মিউনিখ), জসুয়া কিমিচ (বায়ার্ন মিউনিখ), ডেভিড আলাবা (বায়ার্ন মিউনিখ), ভার্জিল ফন ডাইক (লিভারপুল), দাইয়ু উপামিকানো (লাইপজিগ) ও আনহেলিনো (লাইপজিগ)।

মিডফিল্ডার: থমাস মুলার (বায়ার্ন মিউনিখ), থিয়াগো আলকান্তারা (বায়ার্ন মিউনিখ), লেয়ন গোরেৎজকা (বায়ার্ন মিউনিখ), কেভিন ডে ব্রুইনে (ম্যানচেস্টার সিটি), হোসাম আউয়ার (অলিম্পিক লিয়ন), মার্সেল জাবিৎসার (লাইপজিগ), মার্কুইনহোস (পিএসজি), দারিও গোমেস (আটলান্টা)।

ফরোয়ার্ড: রবার্তো লেওয়ানডোস্কি (বায়ার্ন মিউনিখ), সার্গেই জিনাব্রি (বায়ার্ন মিউনিখ), লিওনেল মেসি (বার্সেলোনা), নেইমার (পিএসজি), কাইলিয়ান এমবাপে (পিএসজি) ও রাহিম স্টার্লিং (ম্যানচেস্টার সিটি)।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫