Skip to content

আজ রাতেই দেশে ফিরছেন সাকিব!

স্পোর্টস ডেস্ক ॥
গুজব-গুঞ্জনের অন্ত নেই সাকিব আল হাসান দেশে ফিরবেন কবে এ কথা নিয়ে। এমনকি সাকিবকে যারা বিমানবন্দরে প্রকোটল সেবা দিয়ে থাকেন সব সময়, তারা পর্যন্ত নিশ্চিত নন, সত্যিই তিনি কখন ফিরে আসছেন দেশে।

গতকাল সোমবারই গুঞ্জন তৈরি হয়েছিল, ওইদিন নাকি ভোরে দেশে ফিরে এসেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। কিন্তু পরে জানা গেলো, এই গুঞ্জন সত্য নয়। যদি সাকিবের পারিবারিক সূত্র জানিয়েছে, আজই বাংলাদেশ সময় ভোরে নিউ ইয়র্ক থেকে বাংলাদেশের বিমানে উঠছেন দেশ সেরা এই ক্রিকেটার।

সুতরাং, সাকিবের বিমান বাংলাদেশের আকাশ স্পর্শ করে ঢাকার হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে আজ গভীর রাতে। ইমিগ্রেশন শেষ করতে করতে পার হয়ে যাবে মধ্যরাত। অর্থ্যাৎ অফিসিয়ালি তার ফেরার তারিখ লেখা হবে, ২ সেপ্টেম্বর।

করোনাভাইরাস সংক্রমণের একেবারে শুরুতেই যুক্তরাষ্ট্রে স্ত্রী-কন্যার কাছে চলে যান সাকিব। সেখানে তিনি সঙ্গ দেন সন্তান সম্ভবা স্ত্রীর। পরে, সাকিব হলেন দ্বিতীয় কন্যার বাবা।

এমনিতেই ক্রিকেটে এক বছরের নিষেধাজ্ঞা, তারওপর বিশ্বব্যাপি বিরাজমান করোনা মহামারি- সব মিলিয়ে সাকিব আল হাসান ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক- থাকতে হয়েছে যুক্তরাষ্ট্রে। এবার তার ক্রিকেটে ফেরার পালা। ২৮ অক্টোবর শেষ হবে তার নিষেধাজ্ঞার মেয়াদ। ২৯ অক্টোবর থেকে হয়ে যাবেন মুক্ত সাকিব।
আজ গভীর রাতে দেশে ফেরার পর কাল করাবেন করোনা টেস্ট। রিপোর্ট নেগেটিভ আসলে তিনি চলে যাবেন বিকেএসপিতে। অন্যথা তাকে হোম কোয়ারেন্টাইন করতে হবে। বিকেএসপিতে গেলেও কোয়ারেন্টাইন পালন করবেন তিনি। তবে এককভাবে ফিটনেস ট্রেনিংও চলবে সাকিবের।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫