Skip to content

সুইডেনে কোরআনে আগুন মুসলমানদের ক্ষেপিয়ে তুলতেই: ওআইসি

অনলাইন ডেস্ক ॥
সুইডেনের দক্ষিণাঞ্চলীয় মালমো শহরে উগ্রপন্থী ইসলাম বিদ্বেষীদের মহাগ্রন্থ আল কোরআন পোড়ানোর কড়া নিন্দা জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি। সংস্থাটি বলেছে, মুসলিমদের ক্ষুব্ধ করতে ইচ্ছাকৃতভাবে এ উসকানিমূলক অপরাধ সংঘটিত করা হয়েছে।

গত রোববার এক বিবৃতিতে এমন মন্তব্য করে ওইআইসির মহাসচিবের দফতর।

বিবৃতিতে বলা হয়, এই ধরনের ন্যাক্কারজনক অপরাধ বিশ্বব্যাপী উগ্রবাদ এবং ধর্ম ও বিশ্বাসের ওপর ভিত্তি করে সৃষ্ট ঘৃণার বিরুদ্ধে লড়াইয়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। মুসলমানদের ক্ষেপিয়ে তুলতে ইচ্ছাকৃতভাবে কোরআনের প্রতি এই ধরনের অবমাননা করা হয়েছে।

গত শুক্রবার মালমো শহরের কেন্দ্রস্থলে উগ্র ডানপন্থী ইসলাম বিদ্বেষীরা পবিত্র কোরআনে আগুন ধরিয়ে দেয়ার পর সেখানকার অভিবাসী অধিবাসীরা এর প্রতিবাদে রাস্তায় নেমে আসেন। তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সুইডেনের পুলিশ বলছে, প্রায় ৩০০ মানুষ প্রতিবাদ বিক্ষোভে অংশ নেয়।

সুইডেনের উগ্র ডানপন্থীরা মালমো শহরের দুটি স্থানে আলাদাভাবে পবিত্র কোরআনের অবমাননা করে। একটি ঘটনায় এই মহাগ্রন্থে আগুন ধরিয়ে দেয়া হয় এবং দ্বিতীয় ঘটনায় তিন ব্যক্তি কোরআনের একটি কপিতে পা দিয়ে আঘাত করে।

অন্যদিকে পবিত্র কোরআনে আগুন দেয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সুইডেনের কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়ায় স্বাগত জানিয়েছে ওআইসি। একই সঙ্গে, এ বিষয়ে সুইডেনের মুসলমানদের সর্বোচ্চ ধৈর্য ধরতে এবং নিজেদেরকে সহিংসতায় না জড়াতে ওআইসির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫