স্টাফ রিপোর্টার ॥
আশুলিয়ার প্রাণকেন্দ্র বাইপাইল ষ্ট্যান্ডে বিশাল জায়গা নিয়ে বিস্তৃত সর্ববৃহৎ পাইকারী কাপড়ের নিউ মার্কেট আগামী শুক্রবার ৪ সেপ্টেম্বর হতে উদ্বোধন হতে যাচ্ছে।
এখানে প্রতিদিন পাইকারী শোরুম খোলার পাশাপশি সপ্তাহে দুইদিন হাট বসবে।
মার্কেটটিতে থান কাপড়, শাটিং, স্যুটিং, থ্রী পিচ, ওড়না, শাড়ী, লুঙ্গি, পাঞ্জাবী ও বোরকাসহ সকল ধরনের রেডিমেড আইটেমসমূহ পাইকারে দরে পাওয়া যাবে। নিরিবিলি পরিবেশে স্বাচ্ছন্দে কেনা-কাটার জন্য একটি নির্ভরযোগ্য হাট হবে বলে দাবি করছেন মার্কেট কর্তৃপক্ষ। এছাড়াও গাড়ী পার্কিং, সিকিউরিটি,সিসি ক্যামেরা, নিজস্ব জেনারেটর ও দুর-দূরান্ত থেকে আসা পাইকারী ক্রেতা-বিক্রেতাদের জন্য থাকা-খাওয়ারসহ সু-ব্যবস্হা রয়েছে বলেও জানান তারা সাপ্তাহিক হাটের দিন শুক্রবার ও শনিবার নির্ধারণ করেছেন মার্কেট কর্তৃপক্ষ। দোকান বুকিংসহ যে কোনো তথ্যের জন্য সরাসরি কিংবা মোবাইলে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।
