Skip to content

ঢাকায় তাপমাত্রা বাড়ছে আজ

স্টাফ রিপোর্টার ॥
গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়নি রাজধানী ঢাকায়। আজ সকাল সকাল রোদও উঠেছে। আকাশে সাদা মেঘের ভেলা। আবহাওয়া অধিদফতর বলছে, ঢাকায় আজ সামান্য বাড়তে পারে দিনের তাপমাত্রা।

আজ বৃহস্পতিবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

ঢাকায় আজ ভোর ৬টায় তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৪ দশমিক ৫০ ডিগ্রি সেলসিয়াস।

আজ দুপুর পর্যন্ত দেশের কোথাও ঝড়বৃষ্টি বয়ে যাওয়ার সম্ভাবনা না থাকায় নদীবন্দরে কোনো সতর্ক সংকেতও দেখাতে বলেনি আবহাওয়া অফিস।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫