Skip to content

টঙ্গীর স্টিল কারখানার আরেক শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: টঙ্গীতে স্টিল কারখানায় উত্তপ্ত তরল লোহা ছিটকে দগ্ধ পাঁচ শ্রমিকের মধ্যে আরও একজন মারা গেছে বলে সংবাদ পাওয়া গেছে। এ নিয়ে দুর্ঘটনায় দুজনের মৃত্যু হলো।

আজ সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ওই শ্রমিক মারা যান।

শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের সমন্বয়ক সামন্ত লাল সেন বিষয়টি নিশ্চিত করে জানান, মারা যাওয়া শ্রমিকের নাম রিপন চন্দ্র মোহন্ত (৩০)। প্রায় ৫০ শতাংশ পোড়া নিয়ে তিনি মারা যান। আইসিইউতে থাকা বাকি দুজন- মোজাম্মেল হক (২২), নিলয় চন্দ্র বর্মণের (২৪) অবস্থাও আশঙ্কাজনক।

উল্লেখ্য, গত শুক্রবার ভোরে টঙ্গীর মিলগেট এলাকার এসএস স্টিল লিমিটেড কারখানায় উত্তপ্ত তরল লোহা গলানোর সময় স্ফুলিঙ্গ ছিটকে দুলাল, রিপন, মোজাম্মেল, নিলয় ও আজহারুল নামে পাঁচ শ্রমিক দগ্ধ হন।

তাদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল এবং পরে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫