Skip to content

গাজীপুরের পূবাইলে ফোম কারখানায় আগুন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: পূবাইলের নারায়ণকুল এলাকায় ‘আল-রাজি পলিমার ইন্ডাস্ট্রি’ নামে একটি ফোম তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

গত সোমবার দিবাগত রাত ১১টা ২০ মিনিটে আগুনের সূত্রপাত হয়।

টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ও উত্তরার একটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে বলে জানিয়েছেন টঙ্গী ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার সামীম হোসেন।

পূবাইলের নারায়ণকুল এলাকায় আল রাজি পলিমার ইন্ডাস্ট্রি নামে ফোম তৈরির কারখানায় প্রতি বছরই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫