Skip to content

ফিলিস্তিনিদের পাশে থাকবে সৌদি আরব

স্টাফ রিপোর্টার ॥
সৌদি আরব তার নীতিতে মধ্যপ্রাচ্যের শান্তি, সৌহার্দ ও সম্প্রীতি রক্ষায় সব সময়ের মতোই অটল রয়েছে।

এ অঞ্চলের শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতায় বিনষ্ট করে এমন কোনো অপচেষ্টাকেই বরদাশত করা হবে না বলে কড়া হুশিয়ারি উচ্চারণ করেছে সৌদি মন্ত্রিসভা।

গতকাল বুধবার অনলাইনে মন্ত্রিপরিষদের এক বিশেষ সভায় সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এ কথা বলেন।

সৌদি সংবাদ সংস্থা এসপিআইয়ের তথ্যানুযায়ী, সৌদি মন্ত্রিপরিষদ ফিলিস্তিনি জনগণের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে।

বৈঠকে মন্ত্রীরা তাদের অতীত ইতিহাস স্মরণ করে দিয়ে বলেন, ফিলিস্তিন ইস্যুতে সৌদি আরব সবসময় ন্যায়বিচারের পক্ষে ছিল। ফলে ১৯৬৭ সালে ফিলিস্তিনের জনগণ পূর্ব জেরুজালেমকে কেন্দ্র করে সীমান্তবর্তী এলাকায় একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগ পেয়েছিল।

মন্ত্রিপরিষদের বৈঠকে আরও বলা হয়, ফিলিস্তিনিদের জন্য আমরা এমন একটি সমাধান চাই, যা আরব বিশ্বের শান্তি ও সংহতি রক্ষার পাশাপাশি আন্তর্জাতিক আইন অনুযায়ী গ্রহণযোগ্য ও বিবেচিত হবে।

সৌদি আরবের ভারপ্রাপ্ত তথ্যমন্ত্রী ড. মাজেদ অল কাসবী ব্রিফিংয়ে বলেন, সভায় ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি আরবের সামরিক ও বেসামরিক নাগরিকদের ওপর হুতি সন্ত্রাসীদের হামলার নিন্দা জানানো হয়েছে।

মন্ত্রিসভায় হুতিদের আক্রমণকে প্রতিহত করার জন্য আরব লীগের কর্মতৎপরতার প্রশংসা করা হয়।

এ ছাড়া সভায় কাবুলে আফগান ভাইস প্রেসিডেন্টের ওপর হামলার নিন্দা জানিয়ে সব প্রকার সহিংসতা, সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিরুদ্ধে আফগানিস্তানের প্রতি সংহতি প্রকাশ করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫