Skip to content

লাইফ সাপোর্টে হাসানাত আব্দুল্লাহ

স্টাফ রিপোর্টার ॥
পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপিকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

২৯ সেপ্টেম্বর রাত সোয়া ৮টার দিকে হঠাৎ করে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। রাত সোয়া ৯টার দিকে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালটির ইনটেনসিভ কেয়ার ইউনিটে রয়েছেন।

চিকিৎসকদের বরাত দিয়ে আবুল হাসানাত আবদুল্লাহর একান্ত সচিব (পিএস) খায়রুল বাশার বলেন, আবুল হাসানাত আবদুল্লাহ বেশ কিছুদিন ধরে সংসদ ভবন এলাকার সরকারি বাসভবনে অবস্থান করছিলেন।

রাত সোয়া ৮টার দিকে হঠাৎ শ্বাসকষ্ট অনুভব করেন তিনি। শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা গুরুতর হওয়ায় ভর্তির পর চিকিৎসকের পরামর্শে তাৎক্ষণিকভাবে তাকে দ্রুত লাইফ সাপোর্টে নেয়া হয়।

এরপর জরুরি বিভাগ থেকে তাকে নেয়া হয় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। সেখানে ইসিজির রিপোর্টে হৃদযন্ত্রে রক্ত সঞ্চালনে সমস্যা ধরা পড়ে। এরপর সিসিইউতে স্থানান্তর করা হয়।

স্কয়ার হাসপাতালের কার্ডিওলজি বিভাগের এক চিকিৎসক জানান, আবুল হাসানাত আবদুল্লাহকে হাসপাতালে ভর্তির সময় শারীরিক অবস্থা খুব খারাপ ছিল। তার শরীরে অক্সিজেনের মাত্রা ৭০ এ নেমে গিয়েছিল। পিএইচ ছিল ৭ এ।

তাই তাৎক্ষণিকভাবে তাকে দ্রুত লাইফ সাপোর্টে নেয়া হয়। তার হার্টের অবস্থাও ভালো নয়। ফলে সতর্কতার সঙ্গে চিকিৎসা দিতে হচ্ছে। তার শারীরিক অবস্থা এমন যে, ২৪ ঘণ্টা পার না হলে বলা সম্ভব হবে না শারীরিক অবস্থাটা কেমন।

২০১৮ সালের ৩০ ডিসেম্বরে নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন আবুল হাসানাত আবদুল্লাহ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫