Skip to content

গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর সিটি কর্পোরেশনের ভোগড়া চৌধুরী বাড়ি এলাকায় নিউয়েস্ট ফ্যাশনস লিমিটেড পোশাক কারখানার শ্রমিকেরা বকেয়া বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ করেছে।

আজ শনিবার সকালে বিক্ষোভ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা।

সুইং সেকশনের একজন অপারেটর জানান, গত ২৮ নভেম্বর কাজ করানোর পরে কতৃপক্ষ ২ অক্টোবর পর্যন্ত কারখানা ছুটি ঘোষণা করে। আজ শনিবার সকালে কারখানা খোলা থাকার কথা থাকলেও শ্রমিকরা সকালে কারখানায় কাজে যোগ দিতে গিয়ে দেখে গেটে তালা ঝুলানো। এ বিষয়ে কারখানার এক সিকিউরিটির কাছে জানতে চাইলে তাদেরকে জানানো হয় কারখানা বন্ধ। কবে খোলা কখন খোলা এই বিষয়ে কিছু জানে না তিনি।

এ নিয়ে কারখানার শ্রমিকরা আন্দোলন করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ভোগড়া চৌধুরী বাড়ির সামনে প্রায় আধা ঘণ্টা অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে তাদেরকে বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে নেয়।

এ ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ওসি রফিকুল ইসলাম চৌধুরী জানান, কারখানা কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। ৪ অক্টোবর সকালে শ্রমিকদের দাবি নিয়ে সিদ্ধান্ত জানানো হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫