Skip to content

গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে “বঙ্গবন্ধু ও বাংলাদেশ” শীর্ষক আলোচনা

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে “বঙ্গবন্ধু ও বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা ও ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল ১০টায় মহানগরের রাজবাড়ীর চিকেন চিলি চাইনিজ রেস্টুরেন্টে আলোচনা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি মোঃ রোমান শাহ্ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম.এ ফরিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা মোঃ আক্তারুজ্জামান, এম. মহিউদ্দিন শরিফী ও মোঃ শাহীন মোল্লা, দৈনিক কন্ঠবাণী পত্রিকার সম্পাদক জানে আলম, সাপ্তাহিক ভাওয়াল পত্রিকার প্রকাশক মোঃ মনিরুজ্জামান, সচিত্র ঘটনার সম্পাদক কাজী মোঃ মকবুল হোসেন, ক্লাবের কার্যকরী সভাপতি মোঃ মোস্তাকিম খান, যুগ্ম সম্পাদক মোঃ আকরাম হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাঈদ, নির্বাহী সদস্য মোঃ বায়েজীদ হোসেন, ক্লাবের সাবেক কার্যকরী সভাপতি মোঃ শফিকুল ইসলাম জিতু, যুগ্ম সম্পাদক মোঃ নুরুল ইসলাম সবুজ প্রমুখ। অনুষ্ঠানে ক্লাবের উপদেষ্টা ও সকল সদস্যদের স্বারক সম্মাননা প্রদান করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫