Skip to content

গাজীপুরে আহমাদ শফীর স্মরণসভা, দোয়া অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি গাজীপুর মহানগরের উদ্যোগে হেফাজতে ইসলামের আমীর শাইখুল ইসলাম আল্লামা শাহ্ আহমাদ শফী (রা.) এর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে গাজীপুর টাউনের রথখোলাস্থ শহীদ বঙ্গতাজ অডিটরিয়ামে ওই স্মরণসভার আয়োজন করা হয়।

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির গাজীপুর মহানগর সভাপতি মুফতি আলী হায়দার গাজীপুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব এ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

সভায় শাইখুল ইসলাম আল্লামা শাহ্ আহমাদ শফীর আত্মার মাগফেরাত কামনা করে ও দেশ জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা আব্দুল বাসেত খান, শায়েখ আল্লামা হাসান জামিল, মুফতি রাফি বিন মুনিরসহ জাতীয় ইমাম সমিতি গাজীপুরের নেতৃবৃন্দ ও মহানগরের বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ছাত্রবৃন্দ।

দুই ছেলে ও ৩ মেয়ের জনক আহমাদ শফী গত ১৮ সেপ্টেম্বর শুক্রবার মারা যান। তিনি ১৯১৬ সালে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পাখিয়ার টিলা এলাকায় জন্মগ্রহণ করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫