Skip to content

ডিমলায় ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন

বাসুদেব রায়
ডিমলা প্রতিনিধি ॥

নীলফামারী: বৃহস্পতিবার সকাল ডিমলা পল্লীশ্রী রি-কল-২০২১ প্রকল্পের আয়োজনে ঘন্টাব্যাপী নীলফামারীর ডিমলা উপজেলার স্মৃতি অম্লান চত্ত্বরের সামরে ধর্ষণ, নারী প্রতি সহিংসতা বন্ধ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন পল্লীশ্রী রি-কল-২০২১ প্রকল্পের সমন্বয়কারী বাবু পুরান চন্দ্র বর্মন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রিট প্রজেক্টের ম্যানেজার ময়নুল হক বাপ্পী, রি-কল প্রকল্পের এফ.এফ মোঃ গোলাম মোস্তফা, মোঃ দবিরুল ইসলাম, মোছাঃ তাহমিনা আক্তার সহ রি-কল প্রকল্পের বিভিন্ন গ্রাম ভিত্তিক সংগঠনের সদস্যগণ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, বাংলাদেশ যখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, ঠিক এ রকম একটি সময়েই নারীর প্রতি চলমান বিভিন্ন নির্যাতনের সাথে যুক্ত হয়েছে ধর্ষণ, গনধর্ষণ এবং ধর্ষণ পরবর্তী হত্যা। যার শিকার হচ্ছে এদেশের নারী, শিশু ও কিশোরীরা। এজন্য সকল নাগরিকদের ধর্ষণের বিরুদ্ধে রুখে দাড়ানো সহ সজাগ থাকতে হবে বলে জানান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫