স্টাফ রিপোর্টার ॥
জাতীয় শ্রমিকলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগর শ্রমিকলীগের উদ্যোগে আজ সোমবার আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
জেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. মো: আজমত উল্লাহ খান, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি মেয়র ও মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সংরক্ষিত সংসদ সদস্য শামসুন্নাহার ভূঁইয়া।
মহানগর শ্রমিকলীগের আহ্বায়ক আব্দুল মজিদ বিএসসি’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, সাংগঠনিক সম্পাদক মো: মুজিবুর রহমান, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সুমন আহমেদ শান্ত বাবু, মহানগর শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক কবির আহমেদ মন্ডল, যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম খলিল, যুগ্ম আহ্বায়ক মাহফুজ আহমেদ, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ রানা এরশাদসহ প্রমুখ। এসময় আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামীলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে একটি বিশাল র্যালী গাজীপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
