Skip to content

দেশীপাড়ায় ইয়াবাসহ এক যুবক আটক

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর সিটি কর্পোরেশনের দেশীপাড়া এলাকা থেকে ১ হাজার ৭৫০ পিস ইয়াবাসহ তানভীর সোহান নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১ এর একটি দল। আটককৃত মোঃ তানভীর সোহান (২৫) গাজীপুর মহানগরের চাপুলিয়া এলাকার মৃত আব্দুল বারী’র পুত্র।

আজ সোমবার বিকেলে মহানগরের দেশীপাড়াস্থ ভাওয়াল পলিটেকনিক্যাল সড়ক বিমান বাহিনী ব্রীজের সামনে থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, আজ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে দেশীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তানভীর সোহানকে ১৭৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

র‌্যাব জানায়, জিজ্ঞাসাবাদে আটক তানভীর সোহান দীর্ঘদিন যাবত ইয়াবা ট্যাবলেট গাজীপুরের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল। তাকে থানায় হস্তান্তর ব্যবস্থা চলমান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫