Skip to content

বঙ্গবন্ধু শিল্পনগরে দৈনিক ১৪ কোটি লিটার পানি যাবে হালদা নদী থেকে

এম. মতিন, চট্টগ্রাম ॥
এশিয়ার দ্বিতীয় বৃহৎ ইকোনমিক জোন চট্টগ্রামের মিরসরাইয়ের বঙ্গবন্ধু শিল্পনগরে যাবে হালদা নদীর পানি। এর লক্ষ্যে শুষ্ক মৌসুমে হালদা নদী থেকে প্রতিদিন ১৪কোটি লিটার পানি উত্তোলন করার পরিকল্পনা নেয়া হয়েছে।

শনিবার মিরসরাই ইকোনমিক জোন পরিদর্শনকালে সাংবাদিকদের একথা জানান বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী।

এসময় হালদা নদী থেকে পানি উত্তোলন বিষয়ে পবন চৌধুরী বলেন, পৃথিবীর প্রত্যেকটি দেশে উন্নয়ন বিষয়ে কিছু না কিছু বিতর্কের সৃষ্ঠি হয়। ঠিক এখানেও কিছুটা বিতর্কের সৃষ্টি হয়েছে। হালদা নদী থেকে পানি উত্তোলন করা এটা উন্নয়নেরই অংশ। এটা এমন না যে, এখানে তিস্তার মতো বাঁধ দেয়া হবে, যা নদীর প্রবাহে বাঁধা সৃষ্টি করবে। হালদা নদী কিংবা কর্ণফুলী নদীর পানি মিশ্রিত হয়ে সরাসরি যাচ্ছে বঙ্গোপসাগরে। প্রতিমিনিটে ৩শ কিউবিক মিটার পানি প্রবাহিত হয় হালদা নদীতে। সেখানে শুষ্ক মৌসুমে মাত্র ১দশমিক ৮৭ কিউবিক মিটার পানি সরবরাহ করা হবে দেশের সবচেয়ে বড় ইকোনমিক জোন মীরসরাই বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের জন্য। প্রকল্পটি বাস্তবায়ন করবে চট্টগ্রাম ওয়াসা।

পবন চৌধুরী বলেন, এ শিল্পনগরে দেশী-বিদেশী অসংখ্য বড় বড় কোম্পানী বিনিয়োগ করতে আগ্রহ দেখাচ্ছে। তা টিকিয়ে রাখতে গ্যাস, বিদ্যুৎ, পানি সরবরাহ সহ প্রয়োজনীয় সুযোগ সুবিধা দিতে হবে। এ শিল্পনগরের জন্য ফেনীনদী থেকেও পানি সরবরাহ করা হবে। এছাড়া সমুদ্রের পানি পরিশোধন করে সরবরাহের পরিকল্পনাও রয়েছে। কিন্তু তা খুবই ব্যয়বহুল। তবে এজন্য বিশ্বব্যাংক আর্থিক সহায়তা দিবে।

তিনি বলেন, ইন্ড্রাস্ট্রির ক্ষেত্র চট্টগ্রাম অনেক পিছিয়ে আছে ঢাকার গাজীপুরের চাইতেও। দেশে গত ৩০ বছরে কোন সংস্থা এধরণের প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয়নি। এখন বেপজার তত্বাবধানে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে বিশাল সুযোগটি দিয়েছেন তা কাজে লাগাতে চট্টগ্রামবাসীকে এগিয়ে আসতে হবে।

তিনি আরো বলেন, কার্প জাতীয় মাছের ক্ষেত্র হচ্ছে চট্টগ্রামের হালদা নদী। দেশের অর্থনীতির জন্য এটাও একটি গুরুত্বপূর্ণ অংশ। চট্টগ্রাম ওয়াসা স্ট্যাডি করে মাছের প্রজননে যাতে ক্ষতি না হয় সেভাবেই প্রকল্প বাস্তবায়ন করবে বলে আশা করেন তিনি। এর আগে তিনি বসুন্ধরা গ্রুপের নির্মানাধীন শিল্পকারখানা ব্লক সহ বিভিন্ন ব্লক পরিদর্শন করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫