মুহাম্মদ আতিকুর রহমান (আতিক)
স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) গাজীপুর জেলা শাখার আয়োজনে আজ বৃহস্পতিবার সকালে গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচারণা এবং পৃষ্টপোষকতা নিয়ন্ত্রণ সম্পর্কিত বিধান বাস্তবায়নে সাংবাদিকদের করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ রোমান শাহ আলমের সভাপতিত্বে সভায় আলোচক হিসেবে আলোচনা করেন জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক মোঃ বেলাল হোসেন ও গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক এম.এ ফরিদ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে সভায় তামাকজাত দ্রব্যে বিভিন্ন ক্ষতিকর দিক তুলে ধরে আলোচনা করেন, নাটাব এর সমন্বয়কারী ফিরোজ আলম। সভায় উপস্থিত ছিলেন নাটাব এর সমন্বয়কারী মোঃ শাহিনুর রহমান সহ গাজীপুরে কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া এবং অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিক।
সভায় জানানো হয়, ১৯৪৮ সাল থেকে নাটাব সারা দেশের অধিকাংশ জেলা শহরে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন, প্রচারণা এবং পৃষ্টপোষকতা নিষিদ্ধ ও ব্যবসা প্রতিরোধে কাজ করে যাচ্ছে।
