Skip to content

ধর্মীয় উস্কানির অভিযোগে বোনসহ কঙ্গনাকে ডেকেছে পুলিশ

বিনোদন ডেস্ক ॥
কঙ্গনা রানাউত এবং তার বোন রঙ্গোলি চান্দেলেকে আবারও সমন পাঠাল মুম্বাই পুলিশ। আগামী ১০ নভেম্বরের আগে কঙ্গনা এবং রঙ্গোলিকে থানায় হাজিরা দিতে হবে বলে স্পষ্ট জানানো হয়েছে। হিন্দু-মুসলিসেদের মধ্যে বিভেদ তৈরি করে দাঙ্গা সৃষ্টির চেষ্টা করছেন এই দুজন। এমনই অভিযোগ তাদের বিরুদ্ধে।

এর আগে গত ২৬ এবং ২৭ অক্টোবর কঙ্গনা রানাউত এবং রঙ্গোলি চান্দেলকে প্রথম দফার সমন পাঠানো হয়।

মুম্বাই পুলিশের পক্ষ থেকে প্রথম সমন পাঠানোর পর কঙ্গনার আইনজীবী জানান, এই মুহূর্ত হিমাচল প্রদেশে রয়েছেন অভিনেত্রী। হিমাচলে নিজের ভাইয়ের বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত কঙ্গনা। সেই কারণে এই মুহূর্তে তিনি থানায় হাজিরা দিতে পারবেন না। এরপরই মুম্বাই পুলিশ দ্বিতীয় দফায় সমন পাঠালো তাদের।

জানা যাচ্ছে, মুন্নাওয়ার আলি সৈয়দ নামে বলিউডের এক কাস্টিং ডিরেক্টর এবং ফিটনেস ট্রেনার কঙ্গনা রানাউতের বিরুদ্ধে সাম্প্রদায়িক বিভেদ তৈরির চেষ্টা করার অভিযোগ করেন। এরপরই কঙ্গনা এবং তার দিদি রঙ্গোলি চান্দেলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩-র এ, ২৯৫-র এ, ১২৪-র এ এবং ৩৪ নম্বর ধারায় দায়ের করা হয় অভিযোগ।

সম্প্রতি মুন্নাওয়ার আলি সৈয়দ নামে বলিউডের ওই কাস্টিং ডিরেক্টর অভিযোগ করেন, বি টাউনকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন কঙ্গনা। বলিউডকে স্বজনপোষণের আস্তানা বলে করছেন কটাক্ষ। সেই সঙ্গে এমন কিছু মন্তব্য করছেন, যা দেশের দুই সম্প্রদায়ের মানুষের মনে একে অপরের বিরুদ্ধে বিভেদ তৈরি করছে। এরপরই অভিনেত্রীর বিরুদ্ধে বিভিন্ন ধারায় অভিযোগ দায়ের করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫